বাতাসে ১৩ ফুট পর্যন্ত ছড়াতে পারে কোরোনা

13th April 2020 জাতীয়
বাতাসে ১৩ ফুট পর্যন্ত ছড়াতে পারে কোরোনা


করোনার জেরে নাজেহাল গোটা বিশ্ব। করোনার আঁতুড়ঘর চীনে ফের নতুন করে থাবা বসিয়েছে মারন করোনা ভাইরাস। নতুন আবার ১০৮ জনের করোনার ভাইরাস পাওয়া গেছে। এরমধ্যেই নতুন করে একটি তথ্য এসছে। করোনা ভাইরাস বাতাসে ১৩ ফুট পর্যন্ত ছড়াতে পারে। চীনা গবেষকরা একটি গবেষণা পত্রে শুক্রবার এই ভয়ানক তথ্য প্রকাশ করেছেন। মূলত ছোঁয়াচে রোগ নিয়েই এই পত্রিকায় গবেষণাপত্র প্রকাশিত হয়।

চীনের ওই গবেষকের দল উহানের হৌশেনশান হাসপতালের কোভিড আক্রান্তদের আইসিইউ ও জেনারেল ওয়ার্ডের বায়ু ও মেঝের থেকে নমুনা সংগ্রহ করে গবেষণাটি চালান।সেখানে দেখা যাচ্ছে, একটি হাসপাতালে এক করোনা আক্রান্ত রোগীর থেকে ১৩ ফুট দূরত্বেও কার্যকর রয়েছে করোনা ভাইরাস।

গবেষণায় বলা হয়, হাসপাতালের মেঝেতেই সবচেয়ে বেশি ভাইরাস পড়ে রয়েছে। মাধ্যাকর্ষণ শক্তি ও বায়ুর গতির কারণেই এই ঘটনা ঘটেছে বলে গবেষকরা মনে করছেন।এছাড়াও অত্যাধি‌ক ভাইরাস পাওয়া গেছে কম্পিউটারের মাউস, ডাস্টবিন, বিছানা ও দরজার হাতলে।
চিকিৎসা দেয়া স্বাস্থ্যকর্মীদের জুতোয়ও করোনা ভাইরাস পাওয়া গেছে।এছাড়া ওই হাসপাতালের বাতাস পরীক্ষা করেও দেখা গিয়েছে, ভাইরাসের আকার এতই ক্ষুদ্র যে এটি বাতাসে কয়েকঘণ্টা ভেসে থাকতে পারছে। আর বাতাসে ভেসে বেড়ানোর ক্ষেত্রে আক্রান্তের থেকে ১৩ ফুট দূরত্বের মধ্যেই সেটি ঘুরে বেড়াচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা।

এর আগে বিশেষজ্ঞরা দাবি করেন, করোনা আক্রান্ত রোগীর থেকে তিন ফুট দূরত্বে থাকলে ছড়ায় না করোনা ভাইরাস। পরে আরেকটি গবেষণায় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির পক্ষ থেকে দাবি করা হয় ২৭ ফুট পর্যন্ত ছড়াতে পারে করোনা ভাইরাস। তবে এটি বিভ্রান্তিকর তথ্য বলে দাবি করেছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী ডা. অ্যান্টনি স্টিফেন ফৌসি। জেরুজালেম পোস্ট।





Others News

রাস্তায় বেরোলে মাস্ক পড়া বাধ্যতামূলক কড়া ব্যাবস্থা নিতে পারেন প্রশাসন

রাস্তায় বেরোলে মাস্ক পড়া বাধ্যতামূলক কড়া ব্যাবস্থা নিতে পারেন প্রশাসন



ভারতে করোনা ভাইরাসের সংক্রমণের হার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 110 জন, এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 5 জনের। ইতিমধ্যে রাজ্যে লক ডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। এবার থেকে বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক এমনটাই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। কোন ব্যক্তি যদি মাস্ক না পরে বাইরে বেরোয় তাহলে পুলিশ তাকে বাড়ি পাঠিয়ে দিবে অথবা প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারে। এছাড়া পরিষ্কার রুমাল বা গামছা ব্যবহার করার কথা বলা হয়েছে।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জনগণকে সুরক্ষিত রাখতে এবং করোনা কে মোকাবেলার জন্য সব সময় মুখ নাক ঢেকে রাখা উচিত। ইতিমধ্যে তেলেঙ্গানা দিল্লি ,মহারাষ্ট্র, ছত্রিশগড় ইত্যাদি রাজ্যে বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

ইতিমধ্যে ভারতে  করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে 8 হাজার ছুই ছুঁই, এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 273 জন।