আগামী কাল জাতির উদ্দেশ্যে ভাষন দিবেন মোদী

13th April 2020 জাতীয়
আগামী কাল জাতির উদ্দেশ্যে ভাষন দিবেন মোদী


করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে গোটা দেশজুড়ে আগামী 14 ই এপ্রিল পর্যন্ত লক ডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তুু করোনার প্রকোপ যেন কমছে না, দিনদিন করোনা সংক্রমণের হার ও মৃত্যুর হার বেড়েই চলেছে। আগামীকাল মঙ্গলবার লক ডাউনের মেয়াদ শেষ হচ্ছে।

আগামীকাল মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সকাল দশটার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তিনি নিজেই টুইট করে একথা জানিয়েছেন। করোনা মোকাবিলার জন্য দেশের বিভিন্ন রাজ্য প্রধানমন্ত্রীকে লকডাউন বাড়ানোর জন্য আর্জি জানিয়েছেন। ইতিমধ্যে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, মহারাষ্ট্র ইত্যাদি রাজ্যে 30 এ এপ্রিল পর্যন্ত লক ডাউন বাড়ানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, লক ডাউনের সময়সীমা বাড়তে পারে। লক ডাউনের ফলে দেশের অর্থনীতি ক্রমশ নিচের দিকে নেমে পড়ছে। এর পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বেশ কিছু নীতি ঘোষণা করতে পারে প্রধানমন্ত্রী। আগামীকাল প্রধানমন্ত্রী কি ঘোষণা করবেন সেটাই দেখার বিষয়।

ইতিমধ্যে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9152 এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 308 জনের। মহারাষ্ট্রে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সব থেকে বেশি সেখানে আক্রান্ত হয়েছে 1619 জন, মৃত্যু হয়েছে 149 জন। 





Others News

রাস্তায় বেরোলে মাস্ক পড়া বাধ্যতামূলক কড়া ব্যাবস্থা নিতে পারেন প্রশাসন

রাস্তায় বেরোলে মাস্ক পড়া বাধ্যতামূলক কড়া ব্যাবস্থা নিতে পারেন প্রশাসন



ভারতে করোনা ভাইরাসের সংক্রমণের হার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 110 জন, এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 5 জনের। ইতিমধ্যে রাজ্যে লক ডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। এবার থেকে বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক এমনটাই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। কোন ব্যক্তি যদি মাস্ক না পরে বাইরে বেরোয় তাহলে পুলিশ তাকে বাড়ি পাঠিয়ে দিবে অথবা প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারে। এছাড়া পরিষ্কার রুমাল বা গামছা ব্যবহার করার কথা বলা হয়েছে।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জনগণকে সুরক্ষিত রাখতে এবং করোনা কে মোকাবেলার জন্য সব সময় মুখ নাক ঢেকে রাখা উচিত। ইতিমধ্যে তেলেঙ্গানা দিল্লি ,মহারাষ্ট্র, ছত্রিশগড় ইত্যাদি রাজ্যে বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

ইতিমধ্যে ভারতে  করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে 8 হাজার ছুই ছুঁই, এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 273 জন।