বেসরকারি শিক্ষক দের সাহায্যের জন্য আবেদন

19th April 2020 জেলা
বেসরকারি শিক্ষক দের সাহায্যের জন্য আবেদন


‌কোরোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে এলাকার ছোট খাটো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলির অবস্থা অত্যন্ত শোচনীয়। শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ থাকার ফলে শিক্ষক শিক্ষিকাদের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। এইমত অবস্থায় আজ অর্থাৎ 18.04.2020 রোজ শনিবার Unaided Public School Association  পক্ষ থেকে বর্তমান আর্থিক দুরবস্থার জন্য কিছু দাবি দাওয়া নিয়ে সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম মহাশয় ও জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান মহাশয়ের নিকট একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। উক্ত প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওয়াশিকুর রহমান, এজাজ আহমেদ, হামিদ আলি , মতিউর রহমান ও আনিকুল মিঞা।





Others News