#সাগরদীঘি_উইনার_ওয়েলফেয়ার_ট্রাস্ট
লকডাউনের প্রথম দিন থেকেই বিভিন্ন ভাবে চেষ্টা করছে মানুষের পাশে দাঁড়ানোর !
প্রথমদিন থেকে এখনো পর্যন্ত তারা সাগরদিঘী এবং সাগরদিঘী সংলগ্ন বিভিন্ন গ্রামে বিভিন্ন অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে, এখনো পর্যন্ত প্রায় 1600 পরিবারের হাতে তারা খাদ্য সামগ্রী তুলে দিয়েছে...
শুধু মানুষ নয় এইসমস্ত কাজের মাঝে রাস্তার অবলা প্রাণী যারা অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন দিকে একটু খাবারের জন্য সাগরদীঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে এলাকার সেই সমস্ত অসহায় প্রাণীদেরও কিছু খাবারের ব্যবস্থা করে তারা মানবিকতার এক অনন্য নজির গড়েছেন..
এছাড়া সংগঠনের পক্ষ থেকে সাগরদিঘী এলাকা বাসি যেন এই লকডাউন পরিস্থিতি সফল করেন ও করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করতে সমাজে সচেতনতা বৃদ্ধি করে সেজন্য তারা রাস্তার বিভিন্ন জায়গায় ছবি একে মানুষকে সচেতনতার বার্তা দেয়..
তাদের এই কর্মসূচি প্রথম দিন থেকেই চলছে এবং এখনো থামেনি, খাদ্য সামগ্রী বিতরণ এবং মানুষকে সচেতন করার পর তারা এক নতুন পথ অবলম্বন করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন..
এখন তারা এই রমজান মাসে প্রায় 100 জন রোজাদার এবং খুব দরিদ্র অসহায় মহিলাদের হাতে সরাসরি কিছু টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করছেন.. পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ এর কাজ এখনো চলছে.. এবং উনারা জানিয়েছেন যে এই কাজ তারা যতদিন সম্ভব ততদিন করে যাবেন এবং এই মারণ ভাইরাসের প্রভাবে যেন কোন অসহায় মানুষ যেন কোন দিক থেকে সমস্যায় না পড়েন সেদিকে তারা সব সময় নজর রাখছেন..