কান্দি মহকুমা হাসপাতালে এলো নতুন আল্ট্রাসনোগ্রাফি মেশিন

30th April 2022 7:41 pm রাজ্য
কান্দি মহকুমা হাসপাতালে এলো নতুন আল্ট্রাসনোগ্রাফি মেশিন


সংবাদদাতা:-অভিজিৎ মন্ডল 
কান্দি,মুর্শিদাবাদ 
কান্দি মহকুমা হাসপাতালে এলো নতুন আল্ট্রাসোনোগ্রাফি(USG) মেসিন।শুভ সূচনালগ্নের উদ্বোধনে ছিলেন কান্দির বিধায়ক মাননীয় Apurba Sarkar David  মহাশয়,হাসপাতাল সুপার মাননীয় প্রনব কুমার মজুমদার মহাশয়,পৌরপিতা মাননীয় Jaydev Ghatak - TAUN  মহাশয়,১নং ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় দেবাশীষ চ্যাটার্জী মহাশয় WBSETCL এর আধিকারিকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা।
দীর্ঘদিন ধরে অপূর্ববাবু চেষ্টা করছিলেন কান্দি মহকুমা হাসপাতালের জন্য যাতে নতুন USG  মেসিন বরাদ্দ হয়।সেই প্রেক্ষিতে অপূর্ববাবু বারংবার রাজ্য স্বাস্থ্যদপ্তরে চিঠি পাঠানোসহ যাবতীয় তদ্বির করেছিলেন।অপূর্ববাবুর দীর্ঘ প্রচেষ্টার ফসল আজ কান্দির আপামর জনসাধারণের জন্য এক অনন্য উপহার হিসেবে ধরা দিলো।কান্দি মহকুমা হাসপাতাল পেলো অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন USG মেসিন।





Others News

ঐতিহাসিক ২১ জুন ধর্মতলা চলো উপলক্ষ্যে গতকাল কান্দি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো

ঐতিহাসিক ২১ জুন ধর্মতলা চলো উপলক্ষ্যে গতকাল কান্দি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো


সংবাদদাতা:- অভিজিৎ মণ্ডল
কান্দি,মুর্শিদাবাদ
২৭ জুন

মোটো:-"শহীদের রক্ত হবে নাকো ব্যর্থ"

আসন্ন ২১শে জুলাই "অমর একুশে" অর্থাৎ শহীদ দিবসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলা যাওয়ার যে নির্দেশ পাওয়া গেছে সেটিকে সম্পূর্ণরূপে বাস্তবায়িত করার জন্য গত ২৬/০৬/২০২২ কান্দি শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।।
 উক্ত সভায় উপস্থিত ছিলেন--
 কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার মহাশয় 
মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শাওনী সিংহ রায় 
INTTUC সভাপতি পার্থপ্রতিম সরকার মহাশয়
 কান্দি পৌরসভার পৌরপ্রশাসক জয়দেব ঘটক মহাশয়
মুর্শিদাবাদ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভীষ্মদেব কর্মকার মহাশয়
বিধায়ক ও যুব সভাপতি আনিরুল ইসলাম মহাশয়
 ১নং ওয়ার্ড কাউন্সিলর দেবাশীষ চ্যাটার্জী মহাশয়
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আইনাল হোসেন মহাশয়
১৭ নং ওয়ার্ড কাউন্সিলর দেবল দাস মহাশয়
তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি উসমান গনি মহাশয়
সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব,জেলা ছাত্র যুব সংগঠনের সমস্ত সভাপতি সহ কান্দি শহর ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সকল নেতৃত্ব ও কর্মীবৃন্দ।।